সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসখানেক আগে বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, ডিয়েলা নাকি ‘গর্ভবতী’। শুধু তাই নয়, তাদের মন্ত্রীর গর্ভে ৮৩টি শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বার্লিন গ্লোবাল ডায়ালগ’এ রোববার এডি রামা বলেছেন, ‘ডিয়েলাকে নিয়োগ করে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এতে খুব ভালো কাজ হয়েছে। তাই প্রথমবারের মতো ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী হয়েছে ডিয়েলা।’

প্রশ্ন মনে উঁকি দিচ্ছে না, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা গর্ভবতী হলো? সন্তানের জন্মই বা দেবে কী ভাবে? আলবেনিয়ার প্রধানমন্ত্রীর এই দাবিটিকেও কি অদ্ভুত মনে হচ্ছে না? আসলে কিন্তু অমন না।

এআই সন্তান বলতে এডি রামা আরও কিছু এআই সহকারী তৈরির কথা বলতে চেয়েছেন। বর্তমানে আলবেনিয়ায় সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ রয়েছে। সংসদে তাদের সহায়তা করার জন্যই ৮৩ জন এআই সহকারী নিয়োগ করবে আলবেনিয়া। ডিয়েলার থেকেই তৈরি করা হবে এই এআই সহকারীদের।

এডি রামা জানিয়েছেন, সংসদে যা কিছু ঘটবে তা রেকর্ড করবে এই এ্আই সহকারীরা। সাংসদরা যে সকল আলোচনা বা ঘটনা মিস করে যাবেন, তাদের সেই আলোচনা বা ঘটনা জানিয়ে দেবে ওই সহকারীরা।

রামা বলেছেন, ‘এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকবে।’ অর্থাৎ ডিয়েলা যা জানবে, তা এই এআই সহকারীরাও জেনে যাবে।

রামা বলেছেন, ‘ধরুন কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে আপনি সংসদীয় হলের বাইরে থাকাকালীন যা যা আলোচনা হয়েছে, তা এই শিশুরা বলে দেবে। শুধু তাই নয়, আপনার কাকে পাল্টা আক্রমণ করা উচিত তা-ও বলে দেবে।’

২০২৬ সালের শেষ নাগাদই এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা এডি রামার।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

আপডেট সময় : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫