সংবাদ শিরোনাম ::
দাওয়াতি মাস উপলক্ষে
মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ::
- আপডেট সময় : ০১:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

দাওয়াতি মাস উপলক্ষে মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ এবং পরিচালনা করেন পৌর সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালী।
আরও পড়ুন:
- » মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাস উদ্বোধন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত
- » মৌলভীবাজার-৩ আসনে মাওলানা লুৎফুর রহমান কামালীর রিকশা প্রতীকের শোডাউন
- » গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন বলে জানানো হয়।
এসইউটি/















