সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীরতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলনায়তনে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি নবী করিম (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করবে।

আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তিপূর্ণ মানবতার বাণী তুলে ধরেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ-নাৎ, ইসলামি সংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫