সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফুলপুরে জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা মেধা, কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই ফুলপুরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

২০২৪ সালের ২৩ অক্টোবর তিনি ফুলপুর উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভূমিকা প্রশংসনীয়।

ফুলপুর উপজেলা অফিসে যে কেউ সেবা নিতে গেলে ইউএনও সাদিয়া ইসলাম সীমা মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে।

তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে থেকেছেন সবসময়। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাঁর উদ্যোগগুলো।

স্থানীয়রা বলেন, “মানুষের যত প্রকারের গুণ থাকা দরকার, তার সবই সাদিয়া ইসলাম সীমার মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব কর্মকর্তা।”

নিজের কাজের নীতি সম্পর্কে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য।”

অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি ফুলপুরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফুলপুরে জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা

আপডেট সময় : ০২:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫