সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে ১৮০০ শিক্ষার্থীর ফ্রি ব্লাড টেস্ট

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সুস্থ দেহেই সুস্থ মন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় তিনটি স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করায়। সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম। তিনি বলেন, “মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ। আজকের এই কর্মসূচি শুধু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি নয়, বরং ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন রক্ষায় অবদান রাখবে। তরুণ প্রজন্ম যদি নিয়মিত রক্ত পরীক্ষা করে এবং প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসে, তবে সমাজ আরও সুস্থ ও মানবিক হয়ে উঠবে।”

একজন শিক্ষার্থী অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা তো জানতামই না আমাদের রক্তের গ্রুপ কী। আজকের এই টেস্টের মাধ্যমে সেটা জানতে পারলাম। ভবিষ্যতে প্রয়োজনে রক্ত দিতে হলে আর সমস্যায় পড়তে হবে না।”

আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাখাওয়াত হোসেন ফরহাদ জানান, প্রয়াত আফজাল হোসেনের স্মৃতি ধরে রাখতে এবং সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আগামীতে আমরা পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

অভিভাবকরাও উদ্যোগটিকে স্বাগত জানান। তারা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেক বেশি। সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়। শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে ১৮০০ শিক্ষার্থীর ফ্রি ব্লাড টেস্ট

আপডেট সময় : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫