সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামী’র জনসভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথন ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে বাদ আসর জয়গরখালীতে এ জনসভা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য, ময়মনসিংহ-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও আদর্শনিষ্ঠ দল, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষই নিরাপদ। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।”

তিনি আরও বলেন, “ইনসাফ কায়েম ও ইসলামের বিজয় প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার সমর্থক হিসেবে নিরলসভাবে কাজ করতে হবে। শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আবু সাঈদ মুগ্ধের মতো ত্যাগ-উৎসর্গের মানসিকতা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই বিজয়ের সোপান রচিত হবে।”

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক, পাগলা থানা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, থানা শুরা সদস্য মাওলানা সাইদুল ইসলাম ও এডভোকেট আতিকুর রহমান হীরা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পাইথন ইউনিয়ন সভাপতি ডা. রোকন উদ্দিন, মশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল হাসান, লংগাইর ইউনিয়ন সভাপতি মো. সোহেল রানা, গফরগাঁও উপজেলা ছাত্রশিবির সভাপতি মনিরুজ্জামান মনির, পাগলা থানা সভাপতি শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামী’র জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫