সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে এই বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, দেশের সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতির ঘটনা বেড়েছে, অথচ প্রশাসন নির্বিকার।

মিছিলটি নগরীর গাঙ্গিনাপাড়, শামসুদ্দিন রোড, টাউন হল, জিলা স্কুল মোড়, কাচারি রোড, চামড়াপট্টি হয়ে নতুনবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় যুবদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ বলেন,যুবদল জনগণের পাশে আছে, থাকবে। দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন জনগণের সরকার—যা কেবল একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

বিক্ষোভে অংশগ্রহণ করেন মহানগর যুবদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও শত শত সাধারণ যুবক।

বিএনপি ও যুবদল সূত্রে জানা গেছে, সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় এই ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫