সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার ২০ আগস্ট ২০২৫ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, নেতাকর্মীরা আগামী দিনেও রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।

কর্মসূচিতে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, পৌর আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, পাগলা থানা আহ্বায়ক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সর্বদা মাঠে থাকবে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনকে সফল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫