সংবাদ শিরোনাম ::
সাহাবিদের কটূক্তিকারী উমায়রার সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার সংবাদদাতা
- আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

নবীজীর সাহাবিদের নিয়ে কটূক্তিকারী বিতর্কিত আইনজীবী উমায়রার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা ফারুক আহমেদ এবং পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক মাওলানা আল আমিন আহমেদ। এতে বক্তব্য রাখেন জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, খেলাফত নেতা মাওলানা মহসীন আজাদ প্রমুখ।















