সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জুরাইন-দয়াগঞ্জ সড়ক অবরোধে এলাকাবাসীর আল্টিমেটাম

মোঃ রাকিব হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার জুরাইন এলাকায় জুরাইন-দয়াগঞ্জ সড়ক দীর্ঘদিন যাবত দায়িত্বশীলদের অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণে প্রায় চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় জুরাইন এলাকার স্থানীয় জনগণ গত শনিবার (৯ আগস্ট) সড়কটির ভাঙ্গা অংশের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলো এবং দায়িত্বশীলদের প্রতি এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলো যে যদি এই সময়ের মধ্যে কোন নির্ভরযোগ্য সমাধানের আশ্বাস তারা না দিতে পারেন তাহলে সড়ক অবরোধ এবং প্রয়োজনে রেলপথ অবরোধের কর্মসূচি দিতে তারা বাধ্য হবে।

তবে এরপরও এলাকাবাসী খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছে যে কর্তৃপক্ষ দাবিকে কোনরূপ গ্রাহ্যই করেনি। বরং প্রতিবাদ সমাবেশের পরদিন এলাকাবাসীকে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে একজন মিথ্যা আশ্বাস দিয়ে জানায় যে অতি শীঘ্রই এই কাজ শুরু হবে এবং প্রতিবাদ সমাবেশের পূর্বের রাতে সেখানে আনা কিছু সুরকি দিয়ে ছলচাতুরি পূর্ণ কাজ করে চলে যায়।

এলাকাবাসী এর তীব্র নিন্দা জানায় এবং আজ (১৮ আগস্ট) জুরাইন-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে। এলাকাবাসীর দাবি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরাসরি এসে একটা সমাধান করে যাবে। দীর্ঘদিন যাবত এই দুর্ভোগে ভুগছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

জুরাইন-দয়াগঞ্জ সড়ক অবরোধে এলাকাবাসীর আল্টিমেটাম

আপডেট সময় : ১০:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫