সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে এসবিসি প্রকল্পের জনসংলাপ ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও মানসিক আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে জনসংলাপ ও কর্মপরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার কৈলাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রণসিংহপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সংস্থা। এতে সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ।

এই আয়োজনে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক,অভিভাবক ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. আল আমিন এবং পরিচালনা করেন সিএইচসিপি অনিক রায়। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, শিক্ষক তাহমিনা আক্তার, স্থানীয় মসজিদের ইমাম এহতেশামুল হক, সমাজসেবক সুমা গোস্বামী, ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ, সমাজকর্মী সাত্তার খান, কাউছার আহমেদ ও সালমা আক্তার।

এসময় বক্তারা বলেন, মাতৃস্বাস্থ্য রক্ষা, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ এবং কুসংস্কার দূরীকরণে সম্মিলিত উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি। এই কর্মশালায় স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা শেষে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আয়োজকরা জানান, এসবিসি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে এসবিসি প্রকল্পের জনসংলাপ ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫