সংবাদ শিরোনাম ::
গফরগাঁওয়ে অবৈধ ট্রাক পার্কিং, মোবাইল কোর্টে দুই চালকের জরিমানা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই ট্রাকচালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জামতলা মোড় থেকে চাদনী মোড় সড়কে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে দুইটি ট্রাক অবৈধভাবে পার্কিং করায় যানজট সৃষ্টি হয়। সড়কে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় উপজেলা প্রশাসন তৎপর হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানের নেতৃত্বে উপজেলা প্রশাসন দুই ট্রাকচালকের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানে গফরগাঁও থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।
















