ময়মনসিংহে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর শিকারীকান্দা জামিয়াতুল সুন্নাহ মুযাহিরুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল হাসেম।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. দিদারুল ইসলাম রাজুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া একই দিনে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়েও কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মহানগর আহ্বায়ক মাওলানা মীর সাখাওয়াত হোসেন মোমেন।
এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, একেএম মাহবুবুল আলমসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।















