সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় আসছে ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, বিগত সরকার ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক সীমিত রেখেছিল। তবে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা ফিরে এসেছে। পারস্পরিক বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতায় দেখা দিয়েছে দৃশ্যমান অগ্রগতি।

ইসহাক দার জানান, ঢাকা সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সমন্বয় জোরদারের উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া তার আরও কয়েকটি কর্মসূচি রয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলেই তার ঢাকা সফরের পরিকল্পনা ছিল, তবে ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

সম্প্রতি দুই দেশ পারস্পরিক কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশে নীতিগতভাবে সম্মত হয়েছে। গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এক বৈঠকে এই অগ্রগতি হয়।

এছাড়া, ফেব্রুয়ারিতে সরকার-থেকে-সরকার সরাসরি বাণিজ্য পুনরায় চালু হয় এবং পাকিস্তান থেকে বাংলাদেশে ৫০ হাজার টন চাল আমদানি করা হয়। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রামে সরাসরি পণ্যবাহী জাহাজও আসে।

দুই দেশের শীর্ষ নেতাদের একাধিক বৈঠক ও যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫