ময়মনসিংহে গণফোরাম আয়োজিত শোকসভা
- আপডেট সময় : ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ময়মনসিংহ জেলা ও মহানগর গণফোরামের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
গণফোরামের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য এডভোকেট সেলিম আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম।
এছাড়া বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র আইনজীবী এ কে এম রায়হানউদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক নোমানুর রশিদ নোমান।















