ময়মনসিংহে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই জাগরণ’ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি ডাঃ আব্দুর রহমান।
প্রথমেই অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ রাজুর মা। এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন শহীদ শাহিনের বাবা জামিল হোসেন সোহেল, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এজাজুল ইসলাম।
আরও বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, মহানগর আমির মাওলানা এমরুল আহসান এমরুল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, নায়েবে আমির ও এডভান্স রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন এবং ছাত্রশিবির মহানগরের অফিস সম্পাদক মাজহারুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে জুলাইয়ের শহীদদের স্মরণে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন এবং এক মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















