সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোচনা সভা ও র‍্যালি। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের গৌরবগাঁথা স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) ভালুকা উপজেলা হলরুমে।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার এক গৌরবময় জাগরণ। এর চেতনা আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।

এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী অনেকে সভায় অংশ নেন।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক বীরত্বগাথা অধ্যায়, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জুগিয়েছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচারের জন্য সোচ্চার হতে পারে।

আলোচনা পর্ব শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা হলরুম থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলরুমে ফিরে আসে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে আন্দোলনের চেতনা ছড়িয়ে দেন।

কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে বক্তারা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং এ দিনের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যচর্চা ও আলোচনা সভার আয়োজনের দাবি জানান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভালুকা উপজেলা প্রশাসন ও স্থানীয় নাগরিক সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫