সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ‘জুলাই পুনর্জাগরণ’ সম্মেলন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“৫ আগস্ট দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন”— মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, “আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ চাইলে সবচেয়ে ক্ষমতাবানকেও ধরাশায়ী করতে পারেন। তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদে বুক পেতে দিয়েছিল আবু সাঈদ, যার প্রতিক্রিয়ায় সারাদেশের তরুণ ছাত্র-ছাত্রীরা সাহসিকতার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সেই সাহসিকতা দেখে পরবর্তীতে অভিভাবকসহ দেশের সর্বস্তরের মানুষ আন্দোলনের মাঠে যোগ দেন।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে ময়মনসিংহ শহরের টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন।

দ্বিতীয় অংশে তিনি বলেন, “আন্দোলনে শহীদ পরিবার ও যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের যে শূন্যতা, তা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারে। জুলাই আন্দোলনের চেতনা যেন হারিয়ে না যায়, সে বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে। এই চেতনাকে ভিত্তি করে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “এখনও কিছু অপশক্তি এ স্পিরিট ধ্বংস করতে তৎপর, তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া এবং জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত ও সক্রিয় অংশগ্রহণকারী যোদ্ধারা বক্তব্য প্রদান করেন। বক্তারা স্মৃতিচারণের পাশাপাশি বলেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার ঐক্যই মূল শক্তি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ‘জুলাই পুনর্জাগরণ’ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫