সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হৃদয়বিদারক পরিবেশে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভয়াবহ বিমান দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারী হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। এই মর্মান্তিক ঘটনার ১৩ দিন পর রবিবার (৩ আগস্ট) সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কান্না, নীরবতা ও গভীর বিষাদময় পরিবেশে মিলিত হন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিহতদের স্মরণে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, “এই দুর্ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা হারিয়েছি শুধু শিক্ষার্থী নয়, পরিবারের আপন সদস্যদের। এই শোক থেকে উঠে দাঁড়ানো কঠিন, তবে আমরা একে অপরের পাশে থাকলে তা সম্ভব।”

তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক আঘাত মোকাবিলায় কাউন্সেলিং সেবা চালু করা হয়েছে। কোনো শিক্ষার্থীর আচরণে পরিবর্তন দেখা গেলে বন্ধুদের কলেজ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম শুরু হবে জানিয়ে অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও সুস্থতা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের চোখে অশ্রু দেখা যায়।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় মাইলস্টোন পরিবারের একাধিক সদস্য নিহত হন। এরপর তিন দফায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পাঠদান স্থগিত ছিল ২ আগস্ট পর্যন্ত। এবার সীমিত পরিসরে ক্যাম্পাস উন্মুক্ত করা হয়েছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হৃদয়বিদারক পরিবেশে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫