সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নাবিল (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে ভালুকা উপজেলার আশরাফুল উলুম রহমানীয়া কওমি মাদরাসার পাশের একটি মাছের খামারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাবিল উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান পাঠকপাড়া গ্রামের সৌদি প্রবাসী উসমান মিয়ার ছেলে। সে ভালুকা আশরাফুল উলুম রহমানীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালবেলায় নাবিল তার সহপাঠীদের সঙ্গে মাদরাসার পাশের একটি মাছের খামারে ঘুরতে যায়। সেখানে নৌকা ভ্রমণের সময় নাবিল হঠাৎ নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেও সে ওপরে না উঠায় তার বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাবিলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে শোকের ছাপ স্পষ্ট। স্থানীয় প্রশাসন ও মাদরাসা কর্তৃপক্ষ মৃত্যুর কারণ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫