সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে আবারও সালাম-নজরুল নেতৃত্বে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে আবারও সভাপতি এফএম সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে পুনঃনির্বাচিত করেছেন সংগঠনের সদস্যরা। শনিবার (০২ আগস্ট ২০২৫) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিদায়ী সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার-এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচক মণ্ডলীর সদস্যরা ছিলেন এম. মোখলেসুর রহমান খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও মোঃ আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন, মোনালিসা, সাবিনা ইয়াসমিন ও নাবিলা আফরিনসহ অনেকে।

সভায় হাওর ভ্রমণসহ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয় ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’। প্রতিষ্ঠার শুরু থেকেই সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব, যোগাযোগ ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

সালাম-নজরুল জুটির পুনরায় দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে ঐক্য ও অগ্রগতির নতুন সম্ভাবনার সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে আবারও সালাম-নজরুল নেতৃত্বে

আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫