সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদ ধসে ১০ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বেলকনির ঢালাই চলাকালীন সময়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের সময় আকস্মিকভাবে কাঠামো নড়বড়ে হয়ে পড়ে এবং মুহূর্তেই ধসে পড়ে পুরো অংশ। ছাদের ওপর থাকা শ্রমিকরা নিচে পড়ে গিয়ে কোমর, হাঁটু ও পিঠে গুরুতর আঘাত পান।

আহত ১০ জন শ্রমিকের মধ্যে ৭ জনকে তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ছাদ ধসের ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণ ত্রুটি, নজরদারির অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘুরেফিরে আসছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

নির্মাণাধীন সরকারি স্থাপনায় এমন দুর্ঘটনা শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি নির্মাণ খাতে জবাবদিহিতার অভাবেরও প্রতিচ্ছবি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫