সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ তায়িব আকন্দ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভালুকা বাজারের ব্যবসায়ী মোঃ আবদুল হাকিম আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই ২০২৫) রাতে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তায়িব ভালুকার ভরাডোবা ইউনিয়নের ডিমাইলপাড়া এলাকার মোঃ বাবুল আকন্দের ছেলে। আহত হাকিমকে ময়মনসিংহের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতের ওই দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি দ্রুতগতির লড়ি এসে তায়িবকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা তায়িবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর লড়িটি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫