সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নবীজী (সা.) সাংবাদিক ছিলেন: মুফতি আমির হামজা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচিত ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, রাসুল মুহাম্মদকে (সা.) আল্লাহ তায়ালা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে নবীজী সাংবাদিক ছিলেন।

তিনি বলেন, আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন।

বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় মুফতি আমির হামজা এসব কথা বলেন।

আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা আরও বলেন, কুরআনে আছে- আল্লাহ বলেছেন: হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। আল্লাহ কুরআনে আরও বলেন, হে নবী, আপনি কি মানুষের মাঝে বার্তা বহন করতে কষ্ট পান। সংবাদ সংগ্রহ করতে এবং সঠিকটা তুলে ধরলে চাপ মোকাবেলা করতে কষ্ট পান। এই কষ্টের পারিশ্রমিক আমি নিজে দিব।

তিনি আরও বলেন, কুষ্টিয়ায় যেসব সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো জনবান্ধন করে তোলার দরকার। মানুষ এগুলোতে যেতে ভয় পায়, আমরা সেগুলো জনবান্ধন করে গড়ে তুলব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, গড়াই ব্রিজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবো। মজমপুর মোড়ে একটা ফ্লাইওভার নির্মাণ করা হলে যানযট নিরসন হবে। বাউল শিল্পকে আধুনিকায়ন করা হবে। কুষ্টিয়া চিনি কল চালু করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা প্রশন্তকরণ করব। কুষ্টিয়া সার্বিক উন্নয়ন করব আমরা।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার একেএম আলী মহসীন।

এছাড়াও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নবীজী (সা.) সাংবাদিক ছিলেন: মুফতি আমির হামজা

আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫