সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভারত বা ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে আছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এই অস্ত্রগুলো অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। এটি প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার, সবাই সেটা করবেন।

তিনি বলেন, দেশে সনাতনধর্মীদের একটি বড় উৎসব চলছে। সেটিকে শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটি মহল চাচ্ছে, এই উৎসবটা যাতে ভালোভাবে ও ধর্মীয় উদ্দীপনার সঙ্গে হতে না পারে। একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এ ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি আরও বলেন, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে এরই মধ্যে ফিরিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভারত বা ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫