আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আলোচনায় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এসইউটি/














