মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমী এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল।

বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর থানা দায়িত্বশীল মাওলানা হাম্মাদ সাদী প্রমুখ।
এসইউটি/















