সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকী আজ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি-এর প্রথম শাহাদাত বার্ষিকী। সাহসী এই তরুণ সেনা কর্মকর্তা গত বছরের এ দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বীরোচিত ভূমিকা রাখেন।

অভিযানের সময় তিনি একাই একাধিক ডাকাতকে মোকাবিলা করেন এবং অবিচল সাহসে লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। দেশের জন্য এ অনন্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।

লেফটেন্যান্ট নির্জনের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রমাণ করে গেছেন, দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাসদস্যরা সর্বদা জীবন বাজি রাখতে প্রস্তুত।

বাংলাদেশ সেনাবাহিনী আজ তাঁর প্রথম শাহাদাত বার্ষিকীতে এই অকুতোভয় বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকী আজ

আপডেট সময় : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫