সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসুন, বিএনপি-জামায়াতকে নাসীরুদ্দীন

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ও জামায়াতকে ‘ভণ্ডামি’ বাদ দিয়ে দ্রুত নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি-জামায়াত জুলাই সনদের যে এসপেক্ট, সেটা এক্সিকিউশন লেভেলে (বাস্তবায়ন স্তর) আসছে না। ফলে তাদের কারণে নির্বাচন ডিলে হচ্ছে। আমরা এ দুটি দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানাব: জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা এসব ভণ্ডামি বাদ দেন। জনগণের দিকে তাকিয়ে হলেও দ্রুত একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে মুক্তি দিন।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত। জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশ এখন বিভিন্ন সংকটের জায়গায় রয়েছে। এ জন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাব আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন। এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে গিয়ে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন।’

রাজনৈতিক জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনটি ব্লক তৈরি হতে যাচ্ছে। একটি ইসলামিক ব্লক ইতোমধ্যেই গঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বে আরেকটি ব্লক হচ্ছে এবং তৃতীয় ব্লকটি হবে এনসিপির নেতৃত্বে। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতের ব্লকে যাচ্ছি না। আমরা স্বতন্ত্র।’

অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে যারা আন্দোলন করেছিল, তাদের অনেকেই এনসিপির ব্যানারে যোগ দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হওয়ায় আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। আমরা একীভূত হয়ে কাজ করব। যখনই এই প্রক্রিয়া সম্পন্ন হবে, আমরা দেশবাসীকে চূড়ান্ত বার্তা দেব।’

একীভূত হলে দল ও প্রতীক কী হবে, এই প্রশ্নের জবাবে পাটওয়ারী নিশ্চিত করেন যে, দলের নাম ও প্রতীক এনসিপিরই থাকবে। অন্যান্য দলের নাম ও প্রতীক এনসিপির অধীন বিলুপ্ত হবে। তিনি বলেন, ‘এনসিপির ব্যানারে অনেক দল-মত ও ব্যানার একত্রিত হতে যাচ্ছে। আমরা একটি বড় ধরনের দল গঠন করতে যাচ্ছি।’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসুন, বিএনপি-জামায়াতকে নাসীরুদ্দীন

আপডেট সময় : ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫