সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) আগের সব অধিবেশন থেকে ভিন্ন হবে—কারণ বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এরপর তিনি নিউইয়র্কে অনুষ্ঠেয় ইউএনজিএ সম্মেলনে যোগ দিতে যাত্রা করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার এবারের সাধারণ পরিষদে অংশগ্রহণ প্রসঙ্গে এরদোয়ান বলেন, আঙ্কারা কোনোভাবেই দামেস্ককে পরিত্যাগ করবে না। প্রতিবেশী দেশকে শক্তিশালী করতে প্রতিদিন সবধরনের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক।

তিনি আরও জানান, নিউইয়র্কের তুরকেভি সেন্টার (তুর্কি হাউস)-এ সাধারণ পরিষদের সময় শারার সঙ্গে বৈঠকের সুযোগ পাবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

আপডেট সময় : ০৫:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫