সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বহিরাগত চাপ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য। রোববার (৭ সেপ্টেম্বর) তেহরানে ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও বাইরের চাপ থেকে রক্ষায় ঐক্যের বিকল্প নেই। মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা কেবল উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম করবে না, বরং কোনো শক্তিই মুসলিম জাতিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া বা পরাজিত করতে পারবে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিপক্ষের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসলামিক ঐক্য বিনষ্ট করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, মুসলমানদের শক্তি নিহিত রয়েছে তাদের ঐক্য ও সংহতির মধ্যে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতিয়ার ইসরাইলি শাসনব্যবস্থার মতো হুমকির বিরুদ্ধে।

ইরান-ইরাক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভৌগোলিক সীমানা দুই দেশের জনগণের গভীর সম্পর্ককে প্রভাবিত করতে পারে না, কারণ তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।

ইরাকের আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট রাজনৈতিক সংহতির আহ্বান জানান এবং জাতিগত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫