সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে।

গত জুলাইয়ে স্টারমার প্রশাসন ঘোষণা দিয়েছিল যে, সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকের ঘোষণা আসছে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি স্থাপনে পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্য নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবে। আর সেই কারণেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই নীতি পরিবর্তন ভুল বার্তা দেবে। গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবারসহ বেশ কয়েকজন রক্ষণশীল ব্যক্তি বিষয়টির সমালোচনা করেছেন।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আসলে “সন্ত্রাসকে পুরস্কৃত” করার শামিল।

যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশগুলো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তুতিও নিচ্ছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫