সংবাদ শিরোনাম ::
থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ঘিরে শাহবাগে উত্তেজনা

আপনারা খামাখাই আমির হামজাকে মিথ্যাবাদী বলছেন: রওনক

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। যেখানে তাঁকে বলতে শোনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে। এটা দেখার পর তিনি নাকি সেখানে আর পড়েননি। ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হচ্ছে। খোঁচা দিতে ছাড়েননি শোবিজ তারকারাও।

২০ সেপ্টেম্বর আমির হামজার একটি ছবি প্রকাশ করে অভিনেতা রওনক হাসান লেখেন, ‘বেচারা মিথ্যা কিছু বলে নাই মনে হয়! সদ্য কৈশোর পেরুনো সহজ সরল ছেলে বিশ্ববিদ্যালয় গেল। সে তো আর জানেনা শহর অঞ্চলে মানুষ কাঁচের মদের বোতলে পানি রাখে। হলে গিয়ে সে সেটাই দেখছে যে পোলাপান মদের বোতলের পানি দিয়ে কুলি করছে। সেটাই ধরে নিয়েছে মদ দিয়ে কুলি করতেছে!বেচারা!’

এরপর তিনি যোগ করেন, ‘আপনারা খামাখাই সহজ সরল একটা মানুষকে মিথ্যাবাদী, মোনাফেক বলছেন।’

অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্যে করেছেন। এরমধ্যে একজন লিখেছেন, বেচারা এতটাই সহজ-সরল যে, মদের বোতলে পানি রাখে সেটা না জানলেও বোতলটা যে মদের সেটা ঠিকই চিনতে পারছে’। অন্য একজন লিখেছেন, ‘এর মতো মিথ্যুক বক্তা বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই’। আরও একজন লিখেছেন, ‘জামায়াতের সব খারাপ নয়, কিন্তু এই বক্তা বড় খারাপ। অতিরিক্ত মিথ্যাবাদী’।

আলোচিত ওয়ায়েজিন মুফতি আমির হামজার বাড়ি কুষ্টিয়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আপনারা খামাখাই আমির হামজাকে মিথ্যাবাদী বলছেন: রওনক

আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫