সংবাদ শিরোনাম ::
ওমরাহ সম্পন্ন করলেন অভিনেত্রী লামিমা লাম
বিনোদন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লামিমা লাম প্রথমবারের মতো ওমরাহ পালন করেছেন। বুধবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত অবস্থায় কাবা শরিফের সামনে তোলা একটি ছবি পোস্ট করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে লামিমা লেখেন, “আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।” তার এই ওমরাহ যাত্রাকে ঘিরে অনুরাগী ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
লামিমা লাম কাজল আরেফিন অমির পরিচালনায় বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ছোট পর্দার নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে তিনি ইতোমধ্যে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।














