সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে যা বললেন তামিম মৃধা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে তিনি, পুরোদমে হাঁটছেন ধর্মের পথে। তার বাহ্যিক রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন; রাখছেন দাঁড়ি, প্রকাশ করছেন নানা ধরনের ইসলামিক কনটেন্ট।

তামিম মৃধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নিয়েই। এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি। অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম; এবার তারই জবাব দিলেন তিনি।

সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?’ তামিম লেখেন, ‘এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!’

তামিম আরও উল্লেখ করেন, ‘সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!’ সবশেষ তামিম লেখেন, ‘দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন!’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে যা বললেন তামিম মৃধা

আপডেট সময় : ০২:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫