সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ঘিরে শাহবাগে উত্তেজনা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরপরই রাজধানীর শাহবাগে তার প্রতীকী ফাঁসি কার্যকর দেখিয়ে প্রতিবাদ মঞ্চায়ন করেছে ‘মৌলিক বাংলা’ নামের একটি সংগঠন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এই প্রতীকী কার্যক্রম ঘিরে বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনাস্থলে দেখা যায়, মৌলিক বাংলা নামের একটি সংগঠনের কর্মীরা নারীর মতো একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো।

এরপর সেটির মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এসময় একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি রুমাল ছেড়ে দেওয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন।

আয়োজকরা জানান, তারা এই দৃশ্য মঞ্চায়ন করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন। যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে।

এসময় সংগঠনটির নেতারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কথাও জানান।

এর আগে, জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক। একই আদেশে দোষ স্বীকার করা রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

islamicbdnews.com/SUT

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ঘিরে শাহবাগে উত্তেজনা

আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫