এদেশে যা কিছু ভালো, সব দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:১৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে যা কিছু ইতিবাচক অর্জন হয়েছে, তার সবকিছুই দিয়েছে বিএনপি। অথচ সেই বিএনপির বিরুদ্ধেই চলছে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো উড়ে এসে জুড়ে বসা দল নই। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গড়ে উঠেছে। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা নতুন জন্ম নেওয়া দলও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। অথচ বিএনপি ফিনিক্স পাখির মতো—তাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পরাজিত হয়ে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর পর অসংখ্য নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের ফলেই এ সম্মেলনের সুযোগ তৈরি হয়েছে। এটি সাধারণ কোনো সম্মেলন নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যে নেতার নামে স্লোগান উঠবে, সেই নেতা মাইনাস হবেন।’
এসইউটি/














