সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সাহস থাকলে গণভোট দিন : পিআর প্রশ্নে গোলাম পরওয়ার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। তিনি সরকারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘সাহস থাকলে গণভোট দিন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’

গোলাম পরওয়ার আরও বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি আবার নির্বাচনের আয়োজন করা হয়, তবে নতুনভাবে “হাসিনা” ও “ফ্যাসিবাদী শাসন” জন্ম নেবে, যা বাংলার মানুষ মেনে নেবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, পিআর পদ্ধতির কথায় সংবিধান দেখানো হচ্ছে। সংবিধান মানলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়া উচিত। “শেখ হাসিনার সংবিধান অনুযায়ী নির্বাচন পাঁচ বছর পর ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। তাহলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কেন হবে?” তিনি প্রশ্ন করেন।

তিনি আরও উল্লেখ করেন, সার্ভেতে ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে এবং ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। তাই গণভোটের মাধ্যমে জনগণ পিআরের পক্ষে বা বিপক্ষে আছে কি না যাচাই করতে হবে। জনগণ যদি পিআরের পক্ষে থাকে, তবে সরকারকে তা মেনে নিতে হবে। তবে সরকার গণভোটকে ভয় পাচ্ছে, অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “পিআরের মাধ্যমে সকলের অংশীদারিত্ব নিশ্চিত হলে, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত কোয়ালিটিপূর্ণ সংসদ গঠিত হবে। এতে কোনো দলের পক্ষ থেকে ফ্যাসিবাদী শাসনের সম্ভাবনা থাকবে না। তাই সরকার পিআর বাস্তবায়ন ঠেকাতে চায়।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সাহস থাকলে গণভোট দিন : পিআর প্রশ্নে গোলাম পরওয়ার

আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫