সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানে আমীরে মজলিসসহ আলেম প্রতিনিধি দল

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামি আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটিতে পৌঁছেছেন মাওলানা মামুনুল হক। তিনিসহ বাংলাদেশি আলেমদের একটি প্রতিনিধি দল গতকাল (১৭ সেপ্টেম্বর) বুধবার সকালে রাজধানী কাবুলে পৌঁছেছেন বলে জানা গেছে।

মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিনিধি দলটি আগামী এক সপ্তাহ আফগানিস্তানে অবস্থান করার কথা রয়েছে। এই সময়ে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

বিশেষভাবে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন হাসান জুনাইদ।

মাওলানা মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক ও মাওলানা মাহবুবুর রহমান।

হাসান জুনাইদ জানান, সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন।

গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ এই প্রতিনিধি দলটি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের একটি সূত্র জানিয়েছে, ভিসা পাওয়া সাপেক্ষে এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্যএশিয়ার আরও কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানে আমীরে মজলিসসহ আলেম প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫