সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাসুদ সাঈদী

‘জনগণের ভালোবাসা অর্জন করুন, তাহলে নির্বাচন বর্জনের দরকার হবে না’

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন বর্জনের পরিবর্তে নিজেদের আচরণ সংশোধনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘ডাকসু ও জাকসুর মতো প্ল্যাটফর্মেও কিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমরা বলতে চাই, ‘নির্বাচন নয়, নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন।’ জনগণের কাছে যান, ভালোবাসা অর্জন করুন। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। তাহলে আর নির্বাচন বর্জনের প্রয়োজন হবে না।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির দাবি জানিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু যারা কালো টাকা ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য করে, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।’

তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচন আর অতীতের নির্বাচনের সাথে মেলানো যাবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন একটি মেরুকরণ হচ্ছে। নিবন্ধিত বহু ইসলামী দল একত্রিত হয়ে নতুন একটি মোর্চা গঠন করেছে। এবার জনগণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদেরই ভোট দেবে।’

তিনি আরও বলেন, ৫৪ বছরে আপনারা অনেক দল এবং অনেক মার্কা দেখেছেন। এবার ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদেরকে সবাই ভোট দিবেন।

তিনি আরও বলেন, ‘আমরা হানাহানি ও বিভেদের রাজনীতি করি না। আমাদের রাজনীতি ভালোবাসা আর সৌহার্দের। ৫৪ বছরে দেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখনো দেশের অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। শিক্ষা ব্যবস্থায়ও পূর্ণতা আসেনি। আমরা দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ চাই।’

নিজের পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমার পিতা দুর্নীতিবাজ ছিলেন না, আমরাও নই। তিনি পিরোজপুর-১ আসনের দুইবার সংসদ সদস্য ছিলেন, আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ এক টাকার দুর্নীতির অভিযোগও আনতে পারেনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফেরদাউস হোসেন সোহাগ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আহাদুল ইসলাম নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খাইরুল বাশার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাসুদ সাঈদী

‘জনগণের ভালোবাসা অর্জন করুন, তাহলে নির্বাচন বর্জনের দরকার হবে না’

আপডেট সময় : ১১:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫