সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আর নেই

তামজিদুল মুস্তাফা মিশকাত
  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রখ্যাত আলেম, বরেণ্য মুহাদ্দিস ও জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আজ সকাল ৬:৫৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা হাফেজ আহমাদুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত মুফাসসির, মুহাদ্দিস ও শিক্ষক। দীর্ঘ কয়েক দশক তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ায় হাদিসের দরসদান করেছেন। তাঁর অসংখ্য ছাত্র বর্তমানে দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

তাঁর মৃত্যুতে সহকর্মী আলেম, ছাত্র, ভক্ত এবং ইসলামী অঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করছেন। অনেকে বলছেন, তিনি ছিলেন একান্ত নিরহঙ্কার, সৎ ও দ্বীনের প্রতি নিবেদিতপ্রাণ একজন আলেমে দ্বীন। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবকসুলভ আলেমকে হারালো।

আজ রাত ৯:০০ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা নামাজের স্থান: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গন ।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবার-পরিজন ও প্রিয়জনদেরকে ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

One thought on “জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আর নেই

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আর নেই

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫