সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডা. শফিকুর রহমান

জাকসু নির্বাচনে যারা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সকলকে উষ্ণ অভিনন্দন

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।’

‘আজ তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদের সহায়তা করুন।সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ।’

সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ডা. শফিকুর আরও লিখেছেন, ‘সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডা. শফিকুর রহমান

জাকসু নির্বাচনে যারা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সকলকে উষ্ণ অভিনন্দন

আপডেট সময় : ১০:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫