সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আসিফ নজরুলকে ‘ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা’ আখ্যা দিলেন নীলা ইসরাফিল

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল মূলত ‘‘ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা’’তে পরিণত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নীলা ইসরাফিল লেখেন, ‘‘স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ, মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন।’’

তিনি আসিফ নজরুলের একটি বহুল প্রচলিত উক্তিকে উল্লেখ করে লিখেন, ‘‘আপনার সেই বিখ্যাত ডায়লগ ছিল— ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম।’ এখন মানুষ আপডেট করে বলছে— ‘হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন।’ ’’

এনসিপির সাবেক এই নেত্রী রসিকতার ছলে আরও লেখেন, ‘‘ভাবুন তো, সেনারা লাইনে দাঁড়িয়ে ভর্তি ফরম হাতে, গন্তব্য ব্র্যাক। পাশে আপনি ফেসবুক লাইভ করছেন— ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই।’ ’’

তার ভাষ্য অনুযায়ী, আসিফ নজরুলের আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন তার আসল দায়িত্ব সেনাবাহিনীকে ঘরে পাঠানো এবং জনগণকে হাসানো।

পরিশেষে নীলা ইসরাফিল লেখেন, ‘‘তাই দেরি না করে নাটক বন্ধ করে দায়িত্ব পালন করুন। দ্রুত সেনাদের তাদের নিজ ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। স্যার, আপনার পদবি আইন উপদেষ্টা নয়, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা।’’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

আসিফ নজরুলকে ‘ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা’ আখ্যা দিলেন নীলা ইসরাফিল

আপডেট সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫