সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ মক্কার কাবা শরীফের ওপর চাঁদ, ২০২১ সালে এ ছবিটি প্রকাশ করে সংবাদমাধ্যম আল আরাবিয়া। গতকাল শুক্রবারও এমন দৃশ্য দেখা যায় কাবায়।

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মক্কার কাবা শরীফের ওপর চাঁদ, ২০২১ সালে এ ছবিটি প্রকাশ করে সংবাদমাধ্যম আল আরাবিয়া। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা যায় কাবায়। সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে দেখা গেছে চাঁদের। যেটিকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে চলে আসে।

সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, এ দৃশ্য প্রমাণ করে যে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নিখুঁত। এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।

পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক বিরল ও সুন্দর অভিজ্ঞতা। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি একটি ব্যবহারিক পরীক্ষার মতো ছিল। তারা এর মাধ্যমে গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করে দেখেছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনা কতটা সঠিক, তা যাচাই করার সুযোগ পেয়েছেন।

আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। এই চমৎকার দৃশ্যটি সৌদি আরবসহ আরব বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিকভাবে, সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণের মতো বিষয়গুলো মুসলিম জ্যোতির্বিদ্যায় সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আজও এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহও তৈরি করে।

সূত্র: আনাদোলু

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

আপডেট সময় : ০৯:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫