সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে : আব্দুল হালিম

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য। জামায়াতে ইসলামীর সব কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মাওলানা হালিম আরও বলেন, মহান আল্লাহ গজবের পরিবেশ থেকে শান্তির পরিবেশ এনে দিয়েছেন। এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। যাদের রক্তের মাধ্যমে এ দেশে নতুন স্বাধীনতা এসেছে তাদের চেতনা ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা আমির আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারিসহ অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে : আব্দুল হালিম

আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫