সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে সবাইকে রাজপথে থাকতে হবে: সেলিম উদ্দিন

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে আর কোন ভোট চুরির প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেবে। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে গণরায় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে জন্য ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে প্রতিটি কেন্দ্রে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা-১৭ সংসদীয় আসনে জামায়াতের কেন্দ্র পরিচালকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন। অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমাদের এ বিজয় অর্জিত হয়েছে। এজন্য শতসহস্র মানুষকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অনেকে হাত, পা ও চোখ হারিয়ে স্থায়িভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছেন। তাই প্রস্তাবিত জুলাই সনদকে কোন কার্যকাররিতাহীন উপাখ্যান বানালে চলবে না বরং এ সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে। রাষ্ট্রের কার্যকর সংস্কারের সঙ্গে সঙ্গে জুলাই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

তিনি বলেন, জনগণ দেশে একটি ইতিবাচক পরিবর্তন চায়। কারণ, স্বাধীনতা পরবর্তী সরকারগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রায় ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে এখন জামায়াতে ইসলামী আশাহত ও অধিকার বঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বনানী থানা আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের গুলশান জোনের পরিচালক সাইফুল ইসলাম,গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, ক্যান্টনমেন্ট থানা আমির আব্দুস সাকি, গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান ও ভাষানটেক থানা আমির ডা.আহসান হাবিব প্রমূখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে সবাইকে রাজপথে থাকতে হবে: সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫