সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপি জিয়ার আদর্শ বিক্রি করে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে: ফয়জুল করীম

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মানুষ আর চোর-ডাকাত, গুন্ডা-চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন’- এই দাবিতে সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা।

ফয়জুল করীম বলেন, “খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বললেও, বাস্তবে করেছেন তার উল্টোটা। তিনবার ক্ষমতায় থেকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। পরে আরও দুবার। তাহলে প্রশ্ন ওঠে, আদর্শ বাস্তবায়ন নাকি আদর্শ বিক্রি?”

তিনি আরও বলেন, “ধানের শীষ, নৌকা, লাঙ্গল—এসব মার্কা গরিবের হলেও, এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয়। যারা শীষের প্রার্থী, তারা ধান কাটতে জানে না। যারা নৌকার প্রার্থী, তারা নৌকা চালাতে জানে না। যারা লাঙ্গলের প্রার্থী, তারা কখনো লাঙ্গল চালায়নি। অথচ হাতপাখা প্রতীক যার, সে নিজের হাতেই ঘোরায়; সমর্থকরাও ঘোরাতে পারে। এটা এমন এক মার্কা, যেটা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান—সব ধর্মের মানুষের শান্তি ও স্বস্তির প্রতীক। কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল কাদের।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম, ইসলামী আন্দোলনের যশোর জেলা সভাপতি মিয়া আবদুল হালিম এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিএনপি জিয়ার আদর্শ বিক্রি করে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে: ফয়জুল করীম

আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫