সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শতভাগ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: মাহবুব জুবায়ের

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি।

মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক প্রতিশ্রুতি ও সদিচ্ছা নিয়ে অংশ নেয়, তাহলে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব।

তিনি বলেন, ‘শুধু আইনকানুন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; সুন্দর মন-মানসিকতা না থাকলে কার্যত কোনো সুফল মিলবে না।’

আগামীর রাজনীতি, নির্বাচন ও নির্বাচনী পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে যদি সমাধান না আসে, তবে তা জাতির জন্য এক গভীর বিপর্যয় ডেকে আনবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

জুবায়ের মনে করেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে ‘নির্বাচনে জিততেই হবে, ক্ষমতায় যেতেই হবে’–এই মানসিকতা থাকলে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। ‘নির্বাচনে প্রতিযোগিতা থাকবেই, তবে আগামীর বাংলাদেশ সবার–এই মানসিকতা সবার মাঝে থাকতে হবে,’ যোগ করেন তিনি।

জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন আর কালো টাকা ও মাসল পাওয়ার দিয়ে ইচ্ছেমতো ফলাফল প্রভাবিত করা আগের মতো সম্ভব নয়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শতভাগ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: মাহবুব জুবায়ের

আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫