সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

ইনসাইড অনলাইন ::
  • আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য।

বুধবার এক বিবৃতিতে নুরুল হক নুর বলেন, আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নব দিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর
নূরুল হক নূরের পোস্ট

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যােগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ক্যাম্পাসে বাড়তি সতর্কতা বজায় রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে শীর্ষ তিনটি পদ সহ ২৩ টি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫