সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কাতারে হামাসের কার্যালয়ে বিমান হামলা: ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল দোহা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যদের আবাসিক কম্পাউন্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ উল্লেখ করে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে। কাতার স্পষ্ট করে দিয়েছে, আঞ্চলিক নিরাপত্তায় ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে।

ইসরায়েলি সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে দাবি করেছে, শিন বেতের (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) সঙ্গে সমন্বয় করে দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে “সুনির্দিষ্ট হামলা” চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এ অভিযানে যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

হিব্রু সূত্রে উদ্ধৃত একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা বলেন, “আমরা কাতারে হামাস নেতৃত্বকে টার্গেট করেছি। তাদের মধ্যে খলিল আল-হাইয়া ও জাহের জাবারিন রয়েছেন। ফলাফল পর্যবেক্ষণ করা হচ্ছে।” ইসরায়েলি সম্প্রচারমাধ্যম দাবি করেছে, দোহায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানানো হয়েছিল এবং রাজনৈতিক ও নিরাপত্তা পর্যায়ের সর্বসম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, হামাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনার সময় দোহায় তাদের আলোচক দল হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মার্কিন ও ইউরোপীয় সমর্থনে ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত দুই লাখ ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। লক্ষাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভিক্ষে বহু মানুষের প্রাণ গেছে। পাশাপাশি গাজার অধিকাংশ শহর ও অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কাতারে হামাসের কার্যালয়ে বিমান হামলা: ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল দোহা

আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫